প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে শেষ প্রস্তুতি সারছেন মেসি। ছবি : রয়টার্স।
লিওনেল মেসির পক্ষে প্রমাণের কিছু নেই। মেসি অনেক আগেই সে প্রমাণগুলো দিয়েছেন।
এখন মুগ্ধতা ছড়িয়ে শুধু নিজেকে ছাড়িয়ে যাওয়ার সময় এসেছে। তার ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে সে কাজটি করছেন তিনি।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই মেসি হ্যাটট্রিক করে সেই সুবাস ছড়িয়েছেন। যা দেখার পরে ফুটবল কিংবদন্তি রোনালদো নাজারিও বলেছেন, ‘আর লুকানোর কিছু নেই।
এবার পুরো বিশ্বের সময় এসেছে মেসিকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে মেনে নেওয়ার।’
ভবিষ্যতে ফুটবলের ব্যাটন যার হাতে থাকবে সেই লামিনে ইয়ামালও মনে করেন মেসিই সর্বকালের সেরা। স্প্যানিশ টেলিভিশন নেটওয়ার্ক আরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে স্পেন উইঙারের বক্তব্য, ‘মেসির হ্যাটট্রিক? প্রতিটি ম্যাচই প্রমাণ করে যে তিনি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়। তারপরে যদি কারো মনে সংশয় থাকে, তাহলে বুঝতে হবে তারা ইচ্ছে করেই খুঁত খুঁজছে।
এর চেয়ে বেশি কিছু বলার নেই। আমার আদর্শ নেইমার, কিন্তু মেসিই সেরা।’
মেসিই সর্বকালের সেরা—মেনে নেওয়ার আহ্বান রোনালদোর
আর্জেন্টিনা বিশ্বকাপ অভিযান শুরু করেছে আলজেরিয়াকে হারিয়ে। নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষকে ৩-০ গোলে হারিয়েছে। সবকটি গোল করেছেন মেসি।
এতে করে কাতার বিশ্বকাপে হ্যাটট্রিক না পাওয়ার অপূর্ণতাও ঘুচেছে আজন্ম স্বপ্ন পূরণ করা আর্জেন্টিনা অধিনায়কের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন