প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের পোশাক শ্রমিকদের জন্য সদ্য ঘোষিত ১৭ হাজার টাকার ন্যূনতম মজুরি পুনর্বিবেচনা করে জীবনযাত্রার প্রকৃত ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বুধবার (২৫ নভেম্বর) সাউথ এশিয়ার অফিসিয়াল এক্স হ্যান্ডলে প্রকাশিত এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের কাছে এই আহ্বান জানায়।
সংস্থাটি উল্লেখ করেছে, শ্রমিক প্রতিনিধিদের মতে, মাসিক ১৭ হাজার টাকার এই নতুন ন্যূনতম মজুরি তাঁদের দাবির তুলনায় অনেক কম এবং বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় মেটাতে যথেষ্ট নয়।
এর আগে দেশের বিভিন্ন শ্রমিক সংগঠনও সদ্য ঘোষিত ১৭ হাজার টাকার মজুরিকে অপ্রতুল ও অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে। গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চসহ একাধিক সংগঠন প্রবেশ পর্যায়ে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়ে আসছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর আগে ১৯ নভেম্বর এক পৃথক বিবৃতিতে মজুরি বৃদ্ধির আন্দোলনে শ্রমিক ও ট্রেড ইউনিয়ন নেতাদের গ্রেপ্তার ও হয়রানি বন্ধের দাবি জানিয়েছিল। সংস্থাটি শান্তিপূর্ণ সমাবেশ ও যৌথ দর-কষাকষির অধিকার নিশ্চিত করার ওপর জোর দিয়েছে। সূত্র : ওয়েবসাইট
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন