প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা আরও উন্নত করার উদ্দেশ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মেডিকেল সেন্টারে জরুরি চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে বিভিন্ন বিভাগ ও দপ্তরে ২৩টি ডেস্কটপ কম্পিউটার এবং ১০টি প্রজেক্টর বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর মেডিকেল সেন্টারে উপস্থিত থেকে চিকিৎসা সরঞ্জাম হাতেই হন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানও উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নতুন সরঞ্জাম সংযোজনের ফলে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সরকারি হাসপাতালের তুলনায় কম খরচে সিবিসি, লিপিড প্রোফাইল, ক্রিয়েটিনিন, গ্লুকোজ, ইউরিক অ্যাসিড, এসজিপিটি, এএলপি, ডেঙ্গু পরীক্ষা, ইসিজিসহ আরও অনেক ধরনের চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
এরপর সকালের ১১টায় উপাচার্য তার কার্যালয়ে বিভিন্ন বিভাগ ও দপ্তরের প্রধানদের হাতে ২৩টি ডেস্কটপ কম্পিউটার এবং ১০টি প্রজেক্টর তুলে দেন।
এ সময় অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন