প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় সাঁতারে পদক অর্জন করলে গত বছরও আর্থিক পুরস্কার প্রদান করা হতো। স্বর্ণপদক বিজেতার জন্য পুরস্কার ছিল দুই হাজার টাকা, রৌপ্যজয়ীকে এক হাজার টাকা এবং ব্রোঞ্জজয়ীকে দেওয়া হতো ৫০০ টাকা। তবে এবারে সেই পুরস্কারগুলো বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) পল্টনে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ্-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের মাধ্যমে সুইমিং ফেডারেশন প্রতিযোগিতার বিস্তারিত তথ্য তুলে ধরেছে। সংবাদ সম্মেলনে পদকজয়ীদের জন্য আর্থিক পুরস্কার না রাখার বিষয়টি প্রকাশ পায়।
যদিও রেকর্ড গড়ার জন্য পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়ার ব্যবস্থা রয়েছে, তবুও সাধারণ পদকজয়ীদের জন্য বাংলাদেশ সুইমিং ফেডারেশন কোনো আর্থিক পুরস্কার রাখেনি।
বুধবার থেকে শুরু হতে যাচ্ছে ম্যাক্স গ্রুপ ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা। মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৭৪টি দলের প্রায় ৪৭০ জন পুরুষ ও ১০২ জন নারী সাঁতারু অংশগ্রহণ করবে।
গত বছর অনুষ্ঠিত ৩৪তম জাতীয় সাঁতারে স্বর্ণপদকজয়ীরা দুই হাজার টাকা, রৌপ্যপদকজয়ীরা এক হাজার টাকা এবং ব্রোঞ্জপদকজয়ীরা ৫০০ টাকা করে পুরস্কার পেয়েছিলেন। এবারের পুরস্কার কেন নেই, এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল সরাসরি কোনো উত্তর দেননি। বরং তিনি রেকর্ডধারীদের জন্য পাঁচ হাজার টাকা পুরস্কারের ব্যবস্থা থাকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘রেকর্ডধারীদের অনুপ্রাণিত করতেই পাঁচ হাজার টাকা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।’ তবে গত বছরও রেকর্ড গড়লে পাঁচ হাজার টাকা পুরস্কারের নিয়ম ছিল।
এবারের প্রতিযোগিতায় সাঁতারে মোট ৪২টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। বিশ্ব অ্যাকোয়াটিক্সের ইভেন্ট কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে গত বছর থেকে পুরুষদের ৮০০ মিটার ফ্রিস্টাইল, নারীদের ১ হাজার ৫০০ মিটার ফ্রিস্টাইল, ৪×১০০ মিটার মিক্সড ফ্রিস্টাইল রিলে এবং ৪×১০০ মিটার মিক্সড মিডলে রিলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া গত বছর থেকে জাতীয় পর্যায়ে নারীদের জন্য তিনটি ডাইভিং ইভেন্ট চালু হয়েছে। ডাইভিংয়ে পুরুষদের তিনটি ও নারীদের তিনটি ইভেন্টের পাশাপাশি ওয়াটার পোলো মিলিয়ে মোট ৪৯টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার অংশ হিসেবে বুদ্ধিপ্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধী সাঁতারুদের জন্য একটি প্রদর্শনী সাঁতার ইভেন্টও রাখা হয়েছে।
বুধবার বিকাল ৩টায় ৩৫তম জাতীয় সাঁতারের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক উপস্থিত থাকবেন এবং প্রতিযোগিতার উদ্বোধন করবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন