প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মোহনা টেলিভিশনের মীরসরাই প্রতিনিধি সাংবাদিক কামরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মীরসরাই সদর পৌর বাজারের বনফুল শোরুমের সামনে স্থানীয় সচেতন নাগরিক ও কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর এই ধরনের ন্যাক্কারজনক হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠরোধ করার শামিল। ঘটনার সাথে জড়িত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
উক্ত মানববন্ধনে মীরসরাইয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন