প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোপালগঞ্জের মধুমতী নদীর শাখা খাল থেকে পুলিশ একটি অজ্ঞাত নারীর (প্রায় ৩৫ বছর) গলিত মরদেহ উদ্ধার করেছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর সদর উপজেলার উরফি ইউনিয়নের বাড়াইল গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত মধুমতী নদীর শাখা খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার সন্ধ্যার দিকে স্থানীয় এক রাখাল খালে ভাসমান অবস্থায় নারীর মরদেহ দেখতে পান। পরে পুলিশকে বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ‘ধারণা করা হচ্ছে, মরদেহটি মধুমতী নদী থেকে ভেসে ওই শাখা খালে এসে থাকতে পারে। তবে মরদেহ পচে যাওয়ার কারণে নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন