প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণ এবং যৌন নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিটি ধর্ষণ ও যৌন নিপীড়নবিরোধী সামাজিক আন্দোলন, ব্রাহ্মণবাড়িয়ার ব্যানারে শনিবার সকালে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।
উদীচী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম স্বপনের সভাপতিত্ব এবং সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা রাখেন গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য, ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক সাংবাদিক আবদুন নূর, অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, জেলা সিপিবির সভাপতি সাজিদুল ইসলাম, জেলা নাগরিক কমিটির সহসভাপতি আব্দুস সালাম, জেলা নারীমুক্তি সংসদের সভাপতি ফজিলাতুন নাহার, জেলা উদীচীর জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক আহমেদ ভূঁইয়া, জেলা ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক আবু কালাম নাঈম, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সাথী চৌধুরী, সরাইল উপজেলা কমিউনিস্ট লীগের সম্পাদক আবদুস সোবহান মাখন, শ্রমিক নেতা মো. আল আমীন, আইনজীবী সহকারী কুঞ্জ মোহন ঋষি, জেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক ওমর ফারুক এবং জেলা ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ প্রমুখ।
এসময় বক্তারা সাম্প্রতিক ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনার দ্রুত বিচার নিয়ে দাবি জানান। তারা এছাড়াও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি করেন। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা শিশু এবং নারীদের ধর্ষণ এবং অন্যান্য যৌন নিপীড়নের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা এসব নারকীয় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দ্রুততার সাথে ধর্ষণ এবং যৌন নিপীড়নের ঘটনার বিচার সম্পন্ন করার দাবি জানানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন