প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নরসিংদীর মাধবদীতে আনন্দী চৌরাস্তায় তুলাবোঝাই একটি ট্রাকের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষে নসিমন চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনা ঘটে মঙ্গলবার সন্ধ্যায় আনন্দী চৌরাস্তায়।
নিহত ইউনুস (২৬) হলো কুমিল্লা জেলার মুরাদনগর থানার কৃষ্ণপুর গ্রামের মফিজ মিয়ার পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, সন্ধ্যায় আনন্দী চৌরাস্তায় একটি তুলাবোঝাই ট্রাকের সঙ্গে নসিমনের সংঘর্ষটি ঘটে। এতে নসিমন চালক ইউনুস গুরুতর আহত হন এবং তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তার অবস্থা খারাপ হতে দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানে মারা যান।
এই ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক ও দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে আটক করেছে মাধবদী থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল হোসেন। তিনি বলেন, দুর্ঘটনার পর ট্রাক ও এর চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন