ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

সিলেটে বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব উদযাপন


সিলেটে বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব উদযাপন

সিলেট, ১৩ নভেম্বর, ২০২৬ : সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সব শ্রেণি-পেশার মানুষকে স্বাবলম্বী ও এগিয়ে নিতে কাজ করছে। সিলেট সিটি করপোরেশনও এসব উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করছে। তিনি উল্লেখ করেছেন যে, বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন উদ্যোগেও সিটি করপোরেশন সহায়তা প্রদানের চেষ্টা করবে।

আজ শুক্রবার বিকেলে সিলেট বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসবের প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী উল্লেখ করেন, সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের ঐতিহ্য ধারণ করে। এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার সঙ্গে বসবাস করেন। সিটি করপোরেশনও সব ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশার মানুষের প্রতিষ্ঠান। নাগরিক সেবা ও সুযোগ-সুবিধা সবার জন্য সমানভাবে উন্মুক্ত।

আরও পড়ুন: খুলনায় আ. লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি গ্রেপ্তার

বৌদ্ধ বিহারের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের সহযোগিতায় বিহারটির সুন্দর ভবন নির্মিত হয়েছে। বিহারের তৃতীয় তলায় শিক্ষার্থীদের অস্থায়ী আবাসন এবং দেশের বিভিন্ন স্থান থেকে আসা অতিথিদের থাকার ব্যবস্থা করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, সিলেট সিটি করপোরেশনের আর্থিক সক্ষমতা সীমিত হলেও নগরীর সব সম্প্রদায়ের উন্নয়ন ও কল্যাণে সহযোগিতার চেষ্টা অব্যাহত থাকবে। বৌদ্ধ সম্প্রদায়ের এ উদ্যোগেও সিটি করপোরেশন অংশীদার হতে চায়।

কঠিন চীবর দানের তাৎপর্য তুলে ধরে প্রশাসক বলেন, কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। কঠোর পরিশ্রম ও ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে চীবর তৈরি করে ভিক্ষুদের দান করা হয়। এ আয়োজনের মাধ্যমে দান, ত্যাগ, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে পড়ে।

সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন লগ্নসার আনন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সুজনানন্দ থের, বড়িয়াখালী নালন্দা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ দেবপ্রিয় থের, পশ্চিম ইদিলপুর শ্রদ্ধানন্দ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ কুশলা ভিক্ষু এবং সিলেট বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ শ্রীমৎ দীপংকর বংশ ভিক্ষু।

আরও পড়ুন: খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর আ. লীগের হামলা, একজন আটক

এ ছাড়া বক্তব্য দেন শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক পলাশ বড়ুয়া, সুকান্তি বড়ুয়া, সচিব সুজন বড়ুয়া ও এনজয় বড়ুয়া প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি আইন কর্মকর্তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৩ এম


সরকারি আইন কর্মকর্তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ: বাণিজ্যমন্ত্রী

সিলেট, ১৩ নভেম্বর, ২০২৬ : বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মন্তব্য করেছেন, রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের ভিত্তিতে কারও প্রতি বিরূপ মনোভাব পোষণ করা উচিত নয়। তবে, রাজনীতির পরিচয় ব্যবহার করে যারা সন্ত্রাস, দখলদারত্ব, নির্যাতন ও মানুষের ওপর নিপীড়ন চালিয়েছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো যথাযথ গুরুত্বের সঙ্গে পরিচালনা করা আবশ্যক।

মন্ত্রী বলেন, এসব অপরাধের ক্ষেত্রে কোনোভাবেই আপস করা যাবে না। সরকারি আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সময় সততা, নিষ্ঠা ও পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখার জন্য তিনি আহ্বান জানান।

আজ শুক্রবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত নবনিযুক্ত পিপি ও জিপিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা তুলে ধরেন।

নবনিযুক্ত সরকারি আইন কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, পিপি, জিপি, এজিপি ও এপিপিদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচারপ্রার্থী মানুষের অধিকাংশই আর্থিকভাবে অসচ্ছল। তাদের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সরকারি আইন কর্মকর্তাদের যথাযথ ভূমিকা পালন করতে হবে। অন্যায় ও অপরাধের বিরুদ্ধে আইনি অবস্থান সুদৃঢ় রাখতে হবে, যাতে সাধারণ মানুষ ন্যায়বিচার পেতে হয়রানি ও দুর্ভোগের শিকার না হন।

মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, মাদক ও অনলাইন জুয়া সমাজের জন্য ভয়াবহ সমস্যা। বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে রক্ষা করা এবং অনলাইন জুয়ার বিস্তার রোধ করা অত্যন্ত জরুরি। এসব অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট মামলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করতে হবে, যাতে আইনের ফাঁকফোকর ব্যবহার করে অপরাধীরা সহজে জামিন পেয়ে পুনরায় অপরাধে জড়াতে না পারে।

মন্ত্রী বলেন, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির সমস্যা নয়; এটি তার পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতিকর। সমাজে সংঘটিত অপরাধের একটি উল্লেখযোগ্য অংশের সঙ্গে মাদকের সম্পৃক্ততা রয়েছে। অন্যদিকে, অনলাইন জুয়ার সবচেয়ে বড় ভুক্তভোগী নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। অনলাইন জুয়ায় অনেকেই সারাদিনের উপার্জন হারাচ্ছেন। এর নেতিবাচক প্রভাব পড়ছে তাদের পরিবারে, বিশেষ করে স্ত্রী ও সন্তানদের ওপর। তাই মাদক ও অনলাইন জুয়াসংক্রান্ত মামলাগুলোতে সরকারি আইন কর্মকর্তাদের বিশেষ সতর্কতা ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

সভায় সিলেট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম আশরাফের সভাপতিত্বে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা পিপি আশিক উদ্দিন, পিপি মমিনুল ইসলাম মমিনসহ আইনজীবী ফোরামের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে আটক জামায়াতকর্মী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৪ এম


জামালপুরে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে আটক জামায়াতকর্মী

জামালপুরের সরিষাবাড়ীতে পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে বাবুল মিয়া (৪৫) নামের স্থানীয় এক জামায়াতকর্মীকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের কাওয়ামারা এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিংনা কাওয়ামারা এলাকার শাহজাহান মিয়ার ছেলে চার সন্তানের জনক বাবুল মিয়ার সঙ্গে একই এলাকার চা বিক্রেতা আজিজ মিয়ার স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক চলে আসছিল। শুক্রবার রাতে বাবুল মিয়া গোপনে তার পরকীয়া প্রেমিকার বাড়িতে দেখা করতে যান। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তাদেরকে ঘিরে ফেলেন এবং হাতেনাতে আটক করেন। মুহূর্তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের ভিড় জমে যায়।

খবর পেয়ে দ্রুত তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক বাবুল মিয়াকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে যায়।

এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় পাঠানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক বাবুল মিয়া থানা হেফাজতে রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তান ইতিহাস গড়তে চায় সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৫ এম


পাকিস্তান ইতিহাস গড়তে চায় সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে

পাকিস্তান এখনো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর নজির স্থাপন করতে পারেনি। আজ সেমিফাইনালে বাংলাদেশকে পরাজিত করে ইতিহাস রচনা করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে দলটি। গতকাল পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালে তারা শিরোপার লক্ষ্য নিয়ে লড়াই করবেন। ইউসুফ বলেন, ‘আমাদের কাছে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট সাফ। আর আগামী বছর বিশ্বকাপ বাছাইপর্বও রয়েছে। সাফ জেতাই দলের বড় লক্ষ্য। আশা করি, আমরা ইতিহাস গড়তে পারব এবং এবার শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারব।’

বাংলাদেশ দলের হামজা চৌধুরী প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় আতঙ্ক হিসেবে বিবেচিত। গত ম্যাচে হামজার নেতৃত্বে বাংলাদেশ দারুণ খেলেছে। তবে হামজাকে নিয়ে চিন্তিত নয় পাকিস্তান। ইউসুফ এ বিষয়ে মন্তব্য করে বলেন, ‘হামজা কিংবা অন্য কাউকে নিয়ে আমরা ভাবছি না। হামজা চৌধুরীকে নিয়ে অনেক আলোচনা হয়। তবে আমাদের দলে আব্দুল্লাহ ইকবাল, ঈসা সুলিমান, আদিল নবি এবং আব্দুল আরশাদ রয়েছে। আমি মনে করি যে, তারা (হামজা-ফারহানরা) দুর্দান্ত খেলোয়াড়। তবে আমাদের দলেও দুর্দান্ত খেলোয়াড় রয়েছে।’

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে বংশোদ্ভূত খেলোয়াড়রা পার্থক্য গড়ে দিতে পারে। তবে ইউসুফ জানান, তারা নির্দিষ্ট কাউকে নয়, বরং প্রতিপক্ষ দল নিয়ে চিন্তিত। তিনি বলেন, ‘আবারও বলছি, সবকিছু (আমাদের ভাবনা) প্রতিপক্ষ দল নিয়ে। কোনো ব্যক্তিগত খেলোয়াড়কে নিয়ে নয়। আমরা সম্মিলিতভাবে ইনশাআল্লাহ মাঠে নেমে বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেরাটা দেব এবং আশা করি, ইনশাআল্লাহ, সেটাই যথেষ্ট হবে।’ ফাইনালে উঠে ভারতের বিপক্ষে খেলার প্রত্যাশা ব্যক্ত করেছেন ইউসুফ। তিনি বলেন, ‘আশা করি ফাইনালে ভারতের সঙ্গে ফের দেখা হবে। ভারতের বিপক্ষে আবার খেলতে চাই। কারণ আমাদের জন্য গত ম্যাচটি খারাপ গেছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঁশখালীতে বাবা ও দুই যমজ মেয়ের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৬ এম


বাঁশখালীতে বাবা ও দুই যমজ মেয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালীতে মো. জাহেদ (৫৫) নামের এক ব্যক্তি ও তার সাত মাস বয়সী যমজ দুই কন্যাসন্তানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মধ্যম পুঁইছড়ি মওলার পাড়ায় এই ঘটনা ঘটে।

এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহতের স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

মো. জাহেদ হোসেন (৫৫) ছিলেন উপজেলার চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদিউল আলমের পুত্র। শিশু দুটির নাম জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে একটি পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কাতর্কি হয়। জুমার নামাজের পরে জাহেদের স্ত্রী আফিয়া একটি সামাজিক অনুষ্ঠানে গেলে, দুই যমজ সন্তান ও তার স্বামী বাড়িতে অবস্থান করেন। বিকেল ৪টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী আফিয়া বেগম জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে একটি অনুষ্ঠানে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। যাওয়ার সময় যমজ দুই মেয়েকে সঙ্গে নিতে চাইলে স্বামী জাহেদ নিষেধ করেন। ফলে তিনি তাদের রেখে যান। বিকেলে বাড়ি ফিরে তারা দেখেন ঘরের চারপাশে দরজা-জানালা সব বন্ধ। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ বা মানসিক হতাশা থেকে পিতা তার দুই যমজ কন্যাসন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে আত্মহত্যা করতে পারেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%