প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর আভা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর নাজরানে সম্ভাব্য নিরাপত্তা হুমকির কারণে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে শহর দুটি এবং সেখানে অবস্থানরত সকল প্রবাসীকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জাতীয় জরুরি আগাম সতর্কীকরণ ব্যবস্থার মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে। সম্ভাব্য বিপদের আশঙ্কা থাকায় সাইরেন বাজানো হয় এবং নিরাপত্তা নির্দেশনা অনুসরণের জন্য পরামর্শ দেয়া হয়। একই সাথে, স্থানীয় বাসিন্দাদের এবং প্রবাসীদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে।
সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদনের ভিত্তিতে, প্রাথমিক সতর্কবার্তায় কী ধরনের হুমকি সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি। এছাড়া, কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা স্পষ্ট নয়।
এদিকে, ইয়েমেনের হুথি গোষ্ঠী এবং সৌদি আরবের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে, সাম্প্রতিক সময়ে দেশটির বিভিন্ন এলাকায় একাধিকবার নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। হুথি গোষ্ঠী সৌদি আরবের বিভিন্ন স্থাপনার দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে। অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটও হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে।
তবে, আভা ও নাজরানে মঙ্গলবার জারি করা সতর্কতার সঙ্গে কোনো নির্দিষ্ট ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন