প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালী, ২১ সেপ্টেম্বর, ২০২৬ : বাউফল উপজেলায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের জন্য একটি মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
আজ সোমবার, বেলা ১১টায়, বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকার উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই প্রশিক্ষণটি আগামী ২০ অক্টোবর পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআইএলজির মহাপরিচালক (সচিব) মো. আমিনুল ইসলাম।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পটুয়াখালীর উপ-পরিচালক মোহাম্মদ তারেক হাওলাদার এবং এনআইএলজির কর্মকর্তা আব্দুল জলিল মল্লিক। স্বাগত বক্তব্য প্রদান করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ।
প্রশিক্ষণ কর্মশালায় গ্রাম পুলিশের দায়িত্ব-কর্তব্য, আইন-শৃঙ্খলা রক্ষা, জনসেবা, সামাজিক সচেতনতা এবং সরকারি কার্যক্রমে সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
আয়োজকরা জানিয়েছেন, এই প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের দক্ষতা ও সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন