প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রায় এক মাস সীমাবদ্ধ থাকার পর অভিনেত্রী আজমেরী হক বাঁধন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধার করেছেন। ২৭ অক্টোবর থেকে তার অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড ছিল। ফেসবুক কর্তৃপক্ষ তার দেওয়া তথ্য ও অ্যাকাউন্টের সার্বিক পর্যালোচনার পর প্রবেশাধিকার ফিরিয়ে দিয়েছে বলে তিনি জানিয়েছেন।
অ্যাকাউন্ট ফিরে পাওয়ার খবরটি জানিয়ে বাঁধন উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি ইতালিতে তার ওপর হামলার ঘটনার তদন্ত অগ্রগতির একটি ‘সুখবর’ও অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন। সম্প্রতি তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি ফিরে এসেছি। আর সঙ্গে নিয়ে এসেছি সুখবর!’
বাঁধনের শেয়ার করা তথ্য অনুযায়ী, ইতালিতে তার ওপর সংঘটিত হামলার ঘটনায় সন্দেহভাজন তিন বাংলাদেশির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ভেনিসের পাবলিক প্রসিকিউটরের কার্যালয়। ইতালীয় সংবাদমাধ্যম ইল গাজ্জেত্তিনো-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, অভিযুক্ত তিনজনের বাড়িতে তল্লাশি চালানোর নির্দেশও দেওয়া হয়েছে।
যারা বিভিন্ন কৌশলে তাকে ভয় দেখাতে, চুপ করিয়ে দিতে কিংবা হারিয়ে দিতে চেয়েছিলেন, তাদের উদ্দেশে বাঁধন কড়া বার্তা দিয়েছেন। তিনি পোস্টে লেখেন, ‘আপনারা ভুল মানুষকে বেছে নিয়েছেন। আমি কী দিয়ে তৈরি, জীবনে কত কিছু পার করে এসেছি কিংবা নিজের অবস্থানে কতটা দৃঢ়ভাবে দাঁড়াতে পারি, সে সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নেই। আমি সহজে ভয় পাই না। কেউ চাইলেই আমি হারিয়ে যাব না।’
ফেসবুকে ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করে বাঁধন আরও জানিয়েছেন, এই মুহূর্তে তার হাসির কারণ আরও বেড়েছে।
উল্লেখ্য, ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেছিলেন বাঁধন। ঘটনার ভিডিও ও বিস্তারিত বিবরণ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। এর মধ্যেই অ্যাকাউন্ট পুনরুদ্ধারের খবর জানালেন এই অভিনেত্রী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন