প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের উজিরপুরে অভিযান চালিয়ে ১০ অ্যাম্পুল ইজিয়াম ইনজেকশনসহ মো. আতিকুর রহমান খোকন (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, বরিশাল।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে** উজিরপুর থানাধীন ইচলাদি টোল প্লাজার দক্ষিণ পাশে সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সাকুরা পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী মো. আতিকুর রহমান খোকনের কাছ থেকে ১০ অ্যাম্পুল ইজিয়াম ইনজেকশন উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার মো. আতিকুর রহমান খোকন (৩৭) ঢাকার ডেমরা থানার বালুধীৎপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত জাকির হোসেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় উজিরপুর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৫৬ ধারা প্রয়োগ করা হয়েছে।
অভিযানটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, বরিশালের উদ্যোগে পরিচালিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন