প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতিসংঘে ইরানের উপপ্রতিনিধি গোলামহোসেইন দারজি জানিয়েছেন, ইরান পরমাণু নিরাপত্তা-সংক্রান্ত আন্তর্জাতিক বাধ্যবাধকতা থেকে সরে আসেনি বা তা স্থগিত করেনি। তবে, যুক্তরাষ্ট্রের হামলার ফলস্বরূপ এসব বাধ্যবাধকতা বাস্তবায়নের নিরাপত্তা পরিস্থিতি পরিবর্তিত হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন।
তাসনিম, ইরানের আধা সরকারি সংবাদ সংস্থার প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
দারজি আরও বলেন, সামরিক হামলার শিকার হওয়ার পরও ইরান তার আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলেছে। পরমাণু নিরাপত্তার দায়িত্ব পালনের ক্ষেত্রে দেশটি কোনোভাবেই সরে আসেনি।
চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর নিরাপত্তাজনিত কারণে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকেরা ইরান ত্যাগ করেছেন বলে জানান দারজি। তার মতে, আইএইএও এই পরিদর্শকদের চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
দারজি বলেন, পরিদর্শকদের ইরানে ফিরিয়ে নেওয়ার দাবি জানালে তাদের নিরাপত্তা নিয়ে আইএইএর উদ্বেগও বিবেচনায় নিতে হবে। তিনি মন্তব্য করেন, এসব উদ্বেগ উপেক্ষা করা সম্ভব নয়।
এএম
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন