প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের ভূখণ্ডে মার্কিন হামলায় ১১ জন নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এই তথ্যটি জানানো হয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে নতুন করে হামলার পর।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা উল্লেখ করেছে, ‘খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক উপ-গভর্নর জানিয়েছেন, গত রাতে প্রদেশটির তিনটি স্থানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত এবং আটজন আহত হয়েছেন।’ তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এই তথ্য প্রকাশ করেছে।
এর আগে মঙ্গলবার ইরানের রেড ক্রিসেন্ট জানায়, দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টিতে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় এক শিশুসহ চারজন নিহত হয়েছেন এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন