প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোরে তালিকাভুক্ত সন্ত্রাসী তৌহিদুর রহমান জুয়েলের বাড়িতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ ১টি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে। শনিবার ভোর রাতে সদর উপজেলার শেখহাটি পূর্বপাড়ার জুয়েলের বাড়ির টিনের চালের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়। পলাতক জুয়েলের বয়স ৪২ বছর এবং তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিষ্ফোরক, চাঁদাবাজি, মাদক মামলাসহ মোট ১৪টি মামলা রয়েছে। তিনি একই এলাকার কাজী আলমগীর হোসেনের ছেলে।
যশোরের অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুনুর রশীদ জানান, শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী জুয়েলের বাড়িতে অভিযানে যায় ডিবি পুলিশ। পুলিশ আসার সঙ্গে সঙ্গেই বাড়ি থেকে সটকে পড়ে জুয়েল ও তার পরিবারের সদস্যরা। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে রান্নাঘরের টিনের চালের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় একটি বিদেশি ৭ দশমিক ৬৫ বোরের এমএম পিস্তল, দুইটি ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তলের গুলি এবং এক রাউন্ড ওয়ান শুটারের গুলি উদ্ধার করা হয়। জুয়েলকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন