প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক উড়ন্ত গাড়ির ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার সম্ভাবনা তুলে ধরেছেন। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের রকেট উন্নয়নকেন্দ্রে নতুন টেসলা রোডস্টারের বিশেষ সংস্করণ প্রদর্শিত হয়েছে। প্রদর্শনীতে গাড়িটিকে মাটি থেকে উপরে উঠে শূন্যে ভাসতে, ডিগবাজি দিতে এবং একাধিক গাড়ি টপকে অবতরণ করতে দেখা যায়। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় টেক্সাসের ম্যাকগ্রেগরে স্পেসএক্সের পরীক্ষাকেন্দ্রে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রায় ৯ বছর পর নতুন রোডস্টার সামনে এনে গাড়িটির গতি ও প্রযুক্তিগত সক্ষমতার বিভিন্ন দিক তুলে ধরেন মাস্ক।
টেসলার তথ্য অনুযায়ী, নতুন রোডস্টার ঘণ্টায় ৩৭০ কিলোমিটারের বেশি গতিতে চলতে সক্ষম হবে। থ্রাস্টার প্রযুক্তির সাহায্যে স্থির অবস্থান থেকে ঘণ্টায় ৯৬ কিলোমিটার গতিতে পৌঁছাতে এক সেকেন্ডেরও কম সময় লাগবে। পাশাপাশি বিশেষ প্রযুক্তি ব্যবহার করে শূন্যে ভেসে ডিগবাজি দেওয়ার সক্ষমতাও প্রদর্শনীতে দেখানো হয়েছে।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গাড়িটির একটি ভিডিও প্রকাশ করেন মাস্ক। সেখানে সাদা রঙের বৈদ্যুতিক স্পোর্টস কারটিকে মাটি থেকে ওপরে উঠে ভাসতে, উল্টে যেতে এবং বিভিন্ন কৌশলে চলাচল করতে দেখা যায়। প্রদর্শনীতে দ্রুতগতির নানা কসরতের সঙ্গে স্পটলাইট ও ঘন ধোঁয়াও ব্যবহার করা হয়।
টেসলা জানিয়েছে, রোডস্টারটির প্রদর্শনীতে ঠান্ডা গ্যাসের থ্রাস্টার এবং ফ্যানভিত্তিক সাকশন প্রযুক্তি কাজে লাগানো হয়েছে। স্পেসএক্সের সঙ্গে যৌথভাবে তৈরি থ্রাস্টারগুলো গাড়িটিকে মাটি থেকে ওপরে তোলা এবং এর গতিবিধি নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, বিশেষ ফ্যানভিত্তিক সাকশন ব্যবস্থা সর্বোচ্চ দুই জি পর্যন্ত আকর্ষণ বল তৈরি করতে সক্ষম।
অনুষ্ঠানে মাস্ক নিজের বন্ধু পিটার থিয়েলের একটি মন্তব্যের প্রসঙ্গ টানেন। তিনি বলেন, ‘ভবিষ্যতে আমাদের উড়ন্ত গাড়ির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা পেয়েছি ১৪০ অক্ষর।’ ২০২২ সালে টুইটার কেনার আগে প্ল্যাটফর্মটিতে একটি পোস্টের সর্বোচ্চ অক্ষরসীমা ছিল ১৪০। সেই সীমার কথা উল্লেখ করে রসিকতা করার পর মাস্ক বলেন, ‘এখন আর তা নয়।’
টেসলার ওয়েবসাইটে নতুন রোডস্টারকে ‘পদার্থবিজ্ঞানের সীমার বাইরে’ বলে বর্ণনা করা হয়েছে। তবে প্রদর্শনীতে উড়ন্ত কৌশল দেখানো হলেও গাড়িটি শেষ পর্যন্ত সড়কে চলাচলের উপযোগী যান হিসেবেই বাজারে আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মাস্ক।
২০১৭ সালে দ্বিতীয় প্রজন্মের রোডস্টার উন্মোচনের পর থেকেই প্রকল্পটি টেসলার আলোচিত উদ্যোগগুলোর একটি। নতুন মডেলটি সামনে আনা হলেও এর উৎপাদন শুরু হতে ২০২৮ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন