প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শুক্রবার বিকেলে মাগুরা জেলা অডিটরিয়ামে মাগুরা জেলা মহিলা দলের সভানেত্রী উম্মিয়া কুলসুম উর্মির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদিকা এডভোকেট ফারহানা পারভীন বিউটির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আম্বিয়া কুলসুম উর্মী।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য প্রদান করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী এড, নেওয়াজ হালিমা আরলি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মাগুরা জেলা শাখার আহ্বায়ক জেলা পরিষদের প্রশাসক আলি আহম্মেদ। এছাড়াও বক্তব্য রাখেন মহিলা দলের নেত্রী হ্যাপি, পাপিয়া, ইতি, হাওয়া প্রমূখ।
বক্তারা উল্লেখ করেন, দেশের নারী উন্নয়নে মহিলা দলের অবদান অনস্বীকার্য। সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ড নারী সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন