প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মলদোভা সীমান্তে ইউক্রেনের একটি তল্লাশি চৌকিতে রুশ ড্রোনের হামলায় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এ তথ্য বুধবার ইউক্রেনের রাষ্ট্রীয় সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে।
সীমান্তরক্ষী বাহিনী তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে উল্লেখ করেছে, ‘রাতের বেলায় রাশিয়া মলদোভার সীমান্তে স্টারোকোজাচে আন্তর্জাতিক সড়ক তল্লাশি চৌকিতে হামলাকারী ইউএভি (মানববিহীন আকাশযান) দিয়ে হামলা চালিয়েছে।’
তারা আরও জানায়, হামলার ফলে তল্লাশি চৌকির কাছে থাকা বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন এবং হামলার কারণে সেখানে আগুনও লেগে যায়। তবে কতজন আহত হয়েছেন, সে সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।
কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি প্রকাশ করেছে।
হামলার পর তল্লাশি চৌকিটি বন্ধ করে দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন