প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি কমানোর জন্য যুক্তরাষ্ট্রের আহ্বানকে উপেক্ষা করেছেন। তেল আবিবের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেয়ার পরও তা রক্ষা করা হয়নি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অভিযোগ করেছেন, নেতানিয়াহু নিজের রাজনৈতিক অস্তিত্বকে বেশি গুরুত্ব দিয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনে বাইডেনের নতুন আত্মকথার কিছু অংশ প্রকাশিত হয়েছে, যেখানে নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্কের অবনতির বিষয়টি উঠে এসেছে।
‘প্রমিজ মি, আমেরিকা’ শিরোনামের স্মৃতিকথায় ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
বাইডেন উল্লেখ করেছেন, গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকেই তিনি বেসামরিক মানুষের দুর্ভোগ কমানোর জন্য প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে আহ্বান জানিয়ে আসছিলেন।
বাইডেনের দাবি, ফিলিস্তিনিদের ক্রমবর্ধমান প্রাণহানি ইসরাইলের আন্তর্জাতিক ভাবমূর্তি এবং যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থনকে ক্ষতিগ্রস্ত করছে, যা নেতানিয়াহু স্বীকার করেছেন। তবে, ইসরাইলের সামরিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি বলে অভিযোগ করেছেন বাইডেন।
তিনি লিখেছেন, ‘এ বিষয়ে ইসরাইলকে প্রশ্ন করা হলে দেশটির পক্ষ থেকে সব সময় কোনো না কোনো ব্যাখ্যা কিংবা অজুহাত দেয়া হতো। কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতির কোনো পরিবর্তন হতো না।’
নেতানিয়াহুর ওপর আস্থার সংকটের কথাও স্মৃতিকথায় তুলে ধরেছেন বাইডেন। তার অভিযোগ, নেতানিয়াহু ইসরাইলের দীর্ঘমেয়াদি স্বার্থের চেয়ে নিজের রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখাকেই বেশি প্রাধান্য দিয়েছেন।
বাইডেন জানিয়েছেন, নেতানিয়াহুর পক্ষ থেকে এমন প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, যেগুলো বাস্তবায়নের ক্ষমতা কিংবা ইচ্ছা তার ছিল না।
তিনি আরও বলেন, একজন রাষ্ট্রনায়কের মতো চিন্তা করতে নেতানিয়াহুর ব্যর্থতায় তিনি হতাশ হয়েছেন। নেতানিয়াহুর উচিত ছিল নিজের স্বল্পমেয়াদি রাজনৈতিক প্রয়োজনের পরিবর্তে ইসরাইলের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষায় মনোযোগী হওয়া।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন