প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের চলমান বন্যার পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যসেবা সচল রাখার জন্য স্বাস্থ্য অধিদপ্তর সাত দফা জরুরি নির্দেশনা প্রদান করেছে।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি ভার্চুয়াল সভায় এসব নির্দেশনা উত্থাপন করা হয়।
সভায় সিদ্ধান্ত হিসেবে, বন্যাকবলিত সব উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ফোকাল পারসন নিয়োগের নির্দেশনা দেয়া হয়েছে। এদের স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় বজায় রাখতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মোবাইল নম্বর সরবরাহ করার ব্যবস্থা নিতে হবে।
বন্যায় আক্রান্ত মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য প্রতিটি আক্রান্ত জেলা ও উপজেলায় প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল টিম গঠন করা হবে। এছাড়া সব ধরনের জরুরি ওষুধ, ওআরএস বা স্যালাইন এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের পর্যাপ্ত মজুত রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। সাপের কামড়ে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অ্যান্টি-স্নেক ভেনমও সংরক্ষণ করতে বলা হয়েছে, আর প্রয়োজনে পার্শ্ববর্তী স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করতে হবে।
এছাড়া, গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যসেবাকে বিশেষ গুরুত্ব দিয়ে সরকারি ব্যবস্থাপনায় প্রসূতিদের হাসপাতালের স্থানান্তরের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।
সভায় আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো, বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যসেবা যেন কোনোভাবেই ব্যাহত না হয়; এজন্য সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স, মিডওয়াইফ ও অন্যান্য কর্মীদের যথাযথ উপস্থিতি নিশ্চিত করতে হবে। প্রয়োজনে তাদের ছুটি বাতিল করা এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা নিতে হবে।
এছাড়া, বন্যাদুর্গত মানুষদের জন্য স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে নিয়মিত প্রেস ব্রিফিং ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানাতে বলা হয়েছে। আগামী ১২ জুলাই বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগের গৃহীত পদক্ষেপ নিয়ে জরুরি প্রেস ব্রিফিং আয়োজনেরও নির্দেশ দেয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর এসব নির্দেশনা বাস্তবায়নের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সিভিল সার্জন এবং বিভাগীয় পরিচালকদের (স্বাস্থ্য) ওপর দায়িত্ব অর্পণ করেছে।
সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব। এ ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), পরিচালক (প্রশাসন), সব বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এবং দেশের সব সিভিল সার্জন উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন