প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজার দক্ষিণাঞ্চলের নাসের হাসপাতালে ইসরায়েলি হামলার ফলে ছয়জন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য প্রদান করেছেন।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালের একটি ভবন থেকে নিহতদের মরদেহ এবং আহতদের উদ্ধার করা হয়েছে।
নাসের হাসপাতাল কর্তৃপক্ষ তাদের এক বিবৃতিতে ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র এএফপিকে জানান, তারা ঘটনাটি খতিয়ে দেখছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। দুই বছর ধরে চলমান এই যুদ্ধের পর ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করে আসছে।
স্থানীয় জরুরি পরিষেবা সূত্র জানায়, মঙ্গলবার (৩ নভেম্বর) গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ১৩ বছর বয়সী এক বালকসহ সাতজন নিহত হন। অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা সামরিক সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ৫৯০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে, ইসরায়েলি সামরিক বাহিনীর সাত সেনা এবং একজন বেসামরিক ঠিকাদার নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন