প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুষ্টিয়ার কুমারখালীতে ফেরি করে অ্যাপসের মাধ্যমে নকল ওষুধ বিক্রির অভিযোগে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করা হয়েছে।
বুধবার বিকাল ৫টার দিকে কুমারখালী থানামোড় এলাকার এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার। এ কাজে সহযোগিতায় ছিলেন জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মো. রহমতুল্লাহ ও থানা পুলিশ।
জানা গেছে, জরিমানাপ্রাপ্ত ব্যক্তির নাম মো. মেহেদী হাসান (৩৯)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়া গ্রামের বাসিন্দা এবং মেডিগো নামক অ্যাপসের এসআর হিসেবে কাজ করছিলেন।
মেহেদী হাসান কুমারখালী থানামোড় এলাকায় বিভিন্ন ফার্মেসির সাথে অ্যাপসের মাধ্যমে দেশের বিভিন্ন কোম্পানির ওষুধ কম মূল্যে বিক্রির জন্য প্রস্তাব দিতেন। তিনি ফার্মেসি মালিকদের ফোনে অ্যাপস সেটিং করতেন। বিষয়টি টের পেয়ে, ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভের সংগঠন ফারিহা’র সদস্যরা মেহেদীকে আটক করে প্রশাসনকে খবর দেন।
কুমারখালী ফারিহা’র সভাপতি আব্দুর রশিদ জানান, অ্যাপসটির মাধ্যমে দেশের নামিদামি কোম্পানির ওষুধের লোগো ব্যবহার করে কম মূল্যে নকল ওষুধ বিক্রি করা হচ্ছিল। যার ফলে ফার্মেসি মালিক ও অ্যাপসের লোকজন লাভবান হলেও রোগী ও স্বজনরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন।
অভিযুক্ত মো. মেহেদী হাসান বলেন, তিনি জানতেন না যে তিনি কী করছিলেন এবং চলতি মাসের ৪ জুন থেকে কুষ্টিয়া জেলায় এ কাজ করছেন। তবে কোম্পানির নাম ও ঠিকানা তাঁর জানা নেই। তিনি বরং কমিশনের মাধ্যমে কাজ করছিলেন।
জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মো. রহমতুল্লাহ জানান, অ্যাপসের মাধ্যমে ফেরি করে ওষুধ বিক্রির প্রস্তাব করার অপরাধে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অ্যাপসটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানানো হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার বলেন, এভাবে ফেরি করে ওষুধ বিক্রির কোনো নিয়ম নেই। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন