প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেলোয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মৃত্যুর পর তার দাফনে জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগের তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে দলটি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠকে এই কমিটি গঠন করা হয়।
বৈঠকের সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (২৪ অক্টোবর) সকালে মানিক পশারীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার নিজ এলাকা চিথলিয়ায় জানাজা ও দাফনে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে বাধা দেওয়া হয়। এ ঘটনায় পিরোজপুরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। তিনি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিথলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
অভিযোগ উঠেছে যে, জামায়াত ইসলামীর নেতাকর্মীরা মানিক পশারীর দাফনে বাধা প্রদান করেছেন। এই অভিযোগের প্রেক্ষিতে জামায়াত একটি দুই সদস্যের কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে পিরোজপুরে সংঘটিত সাম্প্রতিক ঘটনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ঘটনার তদন্ত করে এর সঙ্গে সংগঠনের কেউ জড়িত রয়েছে কিনা, তা কমিটি তদন্ত করে দেখবে। এ ব্যাপারে তদন্ত কমিটিকে সার্বিক সহযোগিতা করার জন্য স্থানীয় সংগঠনকে নির্দেশ প্রদান করা হয়েছে।
ঘটনার তদন্তের জন্য দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- সাইফুল আলম খান মিলন এমপি ও নূরুল ইসলাম বুলবুল এমপি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন