প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শহীদ শরিফ ওসমান বিন হাদিকে ছাড়া তার প্রিয় ক্যাম্পাস ঝালকাঠি এন এস কামিল মাদরাসার বন্ধুরা পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী ঝালকাঠি পৌরসভার প্রস্তাবিত ধানসিঁড়ি ইকোপার্কে ২০০৭-২০০৯ (দাখিল-আলিম) ব্যাচের বন্ধুরা এই মিলনমেলায় অংশগ্রহণ করেন।
পঞ্চনদীর মোহনায় দাঁড়িয়ে উপস্থিত সকল বন্ধু দিনের শুরুতেই শহীদ শরিফ ওসমান বিন হাদির জন্য মরণোত্তর সম্মাননা ক্রেস্ট সম্মিলিতভাবে উন্মোচন করেন।
ওসমান হাদির দাখিল/এসএসসি-২০০৭ ও আলিম/এইচএসসি-২০০৯ ব্যাচ এবছর ১৯তম পুনর্মিলনীর আয়োজন করে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আয়োজিত পুনর্মিলনীতে তার সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থ 'লাভায় লাল শাক পূবের আকাশ' নিয়ে শেষবার সীমান্ত শরীফ (ওসমান হাদি) অংশগ্রহণ করেছিলেন বলে স্মৃতিচারণ করেন তার বন্ধুরা।
আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে শহীদ হওয়া বিন হাদি হত্যার বিচার চেয়েছেন সকল বন্ধু। গ্রুপ ছবির ব্যানারে লেখা ছিলো 'জাস্টিস ফর হাদি'।
বন্ধুদের আয়োজনে বরাবরের মতো এবারও দিনব্যাপী ইভেন্টের অংশ হিসেবে খেলাধুলা, সাংস্কৃতিক পর্ব, র্যাফেল ড্র, ভোজ উৎসব, নামাজ ও দুআ-মোনাজাতের আয়োজন ছিলো। দিনব্যাপী আয়োজনে পঞ্চনদীর মোহনায় সবুজ চত্বরের চৌকোনা রঙিন প্যান্ডেল যেন ক্যাম্পাস জীবনের স্মৃতির রোমন্থন আর এক টুকরো আবেগের ডাকঘরে পরিণত হয়েছিল। সব এনএসিয়ান সূর্যের তাপ গায়ে মেখে সম্মিলিত কণ্ঠে উচ্চারণ করেছে 'জাস্টিস ফর হাদি'।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন