প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজারে অভিযান চালিয়ে মাছ ধরা নিষিদ্ধ ১০ হাজার মিটার রিং ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসময় জাল বিক্রির দায়ে দুই জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান এই অভিযান পরিচালনা করেন।
আদালত সুত্র জানায়, আবাদপুকুর বাজারে প্রকাশ্য নিষিদ্ধ চায়নাদুয়ারী রিং জাল ও কারেন্ট জাল বিক্রি হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যমানের ২০০টি কারেন্ট জাল এবং ১১টি রিং জালসহ মোট ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়। এসময় নিষিদ্ধ জাল বিক্রির দায়ে গোলাম মোস্তফা (৫০) ও মাহাবুব আলম (৩৫) কে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। গোলাম মোস্তফা ও মাহাবুব আলম নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রাকিবুল হাসান জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এই অভিযান চলমান থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন