প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারত আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে। আসন্ন সপ্তাহে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করা হবে।
তবে ভারতের ম্যানেজমেন্ট দলের অন্যতম পেসার জাসপ্রীত বুমরাহর ফিটনেস নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। দীর্ঘ সময় পর আবারো দলে ফিরছেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
বিসিসিআইয়ের বরাত দিয়ে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, বুমরাহর চোটের উন্নতির দিকে নিয়মিত নজর রাখা হচ্ছে। টেস্ট সিরিজ শুরু হতে এখনো প্রায় তিন সপ্তাহ বাকি রয়েছে।
সুতরাং, সুস্থ হয়ে দলে ফেরার জন্য তাঁর হাতে যথেষ্ট সময় থাকে।
বুমরাহকে নিয়ে পর্যাপ্ত সময় হাতে রয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার। বর্তমানে ভারতীয় পেসারের ‘রিকভারি’ চলছে।
অন্যদিকে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় টেস্ট টিমে অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার ফেরা নিশ্চিত। চলতি বছরের জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি ওয়ানডে খেলার পর থেকে তিনি দলের বাইরে রয়েছেন।
শ্রীলঙ্কার স্পিন-সহায়ক উইকেটে জাদেজা টিম ইন্ডিয়ার জন্য বড় অস্ত্র হতে পারেন বলে অনেকেই মনে করছেন।
ইংল্যান্ড সিরিজের শেষ টেস্টে বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন ভারতীয় পেসার বুমরাহ। এই অবস্থায় শ্রীলঙ্কা সিরিজের আগে এই অভিজ্ঞ পেসারকে শতভাগ ফিট পাওয়া যাবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।
জানা গেছে, ভারতীয় দল ৪ আগস্টের মধ্যে শ্রীলঙ্কায় পৌঁছাবে। সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কলম্বোর ননডেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাবে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলবে ভারত।
কিন্তু, বুমরাহ দলের সঙ্গে শুরুতেই শ্রীলঙ্কা যেতে পারবেন কিনা, তা এখনো নিশ্চিত নয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন