প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুক্তিযুদ্ধমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান মন্তব্য করেছেন, কাজী নজরুল ইসলাম আমাদের প্রাত্যহিক জীবনে এখনো প্রাসঙ্গিক। তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান নজরুলের চেতনা ও আদর্শে দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশ বিমানবাহিনী কলেজ পাহাড়কাঞ্চনপুরে ‘কাব্য ও ছন্দে নজরুল’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধমন্ত্রী এই মন্তব্য করেন।
তিনি বলেন, কাজী নজরুল ইসলাম কেবল একজন কবি ছিলেন না, তিনি ছিলেন একটি চেতনা, একটি প্রতিবাদ, একটি মানবিক দর্শন। অন্যায়, অত্যাচার, শোষণ, বৈষম্য এবং পরাধীনতার বিরুদ্ধে তিনি তার মেধা ও কলমকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন।
তার কবিতায় বিদ্রোহীদের আগুনের পাশাপাশি প্রেমের কোমলতা বিদ্যমান। তার গানে স্বাধীনতার আকাঙ্ক্ষা ও সাম্য ও সম্প্রীতির আহ্বান রয়েছে। ধর্মের নামে বিভেদ তিনি চাননি, বরং তিনি মানুষের মধ্যে ভালোবাসা ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন।
মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই বছরকে নজরুল বর্ষ ঘোষণা করেছেন এবং সমাজ ও রাষ্ট্রের প্রত্যেকটি স্তরে নজরুল বর্ষ পালনের জন্য আহ্বান জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন এয়ার কমডোর মো. মাহামুদুর হাসান, বিএসপি, জিইউপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি এবং কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মনজিলা রিজওয়ান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন