প্রিন্ট এর তারিখঃ ২৯শে অক্টোবর, ২০২৬ইং; ০৪:৫১ এম || প্রকাশের তারিখঃ ২২শে জুন, ২০২৬ইং; ০৫:০১ পি.এম
পিরোজপুরের জিয়ানগরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
দেশ প্রেমের শপথ নিন, দূর্নীতিকে রুখে দিন এই প্রতিপাদ্যকে শামনে রেখে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে জিয়ানগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হেলাল উদ্দিন গাজীর সভাপতিত্বে ও ইন্দুরকানী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আরিফুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান, জিয়ানগর প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দীন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি হাবিবুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
এসময় বক্তারা বলেন, দুর্নীতি একটি দেশের উন্নয়ন ও সুশাসনের প্রধান অন্তরায়। দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, সততা এবং দেশপ্রেমের চর্চার মাধ্যমে সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"