প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব এবং রংপুর-৪ আসনের এমপি আখতার হোসেন অভিযোগ করেছেন যে বর্তমান সরকার প্রত্যাশার গণভোট মানছে না, এতে দেশের মানুষ আশাহত হয়েছে।
তিনি শুক্রবার (১৭ জুলাই) রাতে হিলি বাজারের খাদ্যগুদাম মোড়ে এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত পথসভায় এই অভিযোগ করেন।
আখতার বলেন, আমাদের সবার আশা ছিল একটি নতুন বাংলাদেশ পাবো। এমন একটি বাংলাদেশ যেখানে প্রশাসন হবে নিরপেক্ষ, মানুষ ঘুস ছাড়া চাকরি পাবে। যে বাংলাদেশে মেধার হবে মূল্যায়ন। কিন্তু বাংলাদেশের জনগণ যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছিল, সেই ভোট এখন আর কার্যকর করা হচ্ছে না। বিএনপি সরকার গঠন করেছে ঠিকই, কিন্তু গণভোট মানে না। এই কারণে বাংলাদেশের মানুষ এখন অত্যধিক আশাহত।
এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী অভিযোগ করেন, বিএনপি প্রথমে জুলাই ঐক্য ভঙ্গ করেছে, একই সঙ্গে জুলাইকে বিব্রতও করেছে। আবু সাঈদের রক্তের সঙ্গে বেঈমানি করছে বিএনপি।
পথসভায় দলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, গণঅভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশ নিয়ে প্রত্যাশা করেছিলাম। মিডিয়া কোনো দলের, ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে হয়ে কাজ না করে, দেশের জনগণের ও রাষ্ট্রের জন্য কাজ করবে। এমন পুলিশ প্রশাসন চাইছিলাম যারা হবে কাউকে নয়, গোষ্ঠির নয়, দেশের জনগণের ও রাষ্ট্রের জন্য কাজ করবে। কিন্তু সেসব আজ আর হচ্ছে না।
দলটির নেতাকর্মীরা দ্রুততম সময়ে গণভোট মেনে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের জন্য দাবি জানান।
এনসিপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ১১দলীয় জোটের নেতাকর্মীরা পথসভায় উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন