প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের ফ্রি-ট্রেড জোনে মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক।
বুধবার, বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্টের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। এই মতবিনিময় নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের তৈরিপোশাকের সবচেয়ে বড় রপ্তানি বাজার হলো যুক্তরাষ্ট্র। এই কারণেই দু’দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করার উপযুক্ত সময় এখনই। বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরের করিডোর, এক্সপ্রেসওয়ে, এমআরটি, বন্দর উন্নয়ন ও সংশ্লিষ্ট অবকাঠামো খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর সুযোগ রয়েছে। এই খাতে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি পেলে উভয় দেশের জন্য লাভজনক হবে।
চেম্বার সভাপতি বর্তমান সরকারের চট্টগ্রাম অঞ্চলে ঘোষিত ফ্রি-ট্রেড জোনের সুবিধাগুলো উপভোগ করার জন্য কমার্শিয়াল কাউন্সেলরের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বিনিয়োগ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চেম্বারের সাবেক সিনিয়র সহসভাপতি এম এ ছালাম, সাবেক সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, চেম্বার পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ, সাবেক পরিচালক এস এম আবু তৈয়ব এবং রাহবার এ আনোয়ার, ইতালির অনারারী কনসাল মির্জা সালমান ইস্পাহানী, বিএসআরএম গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক আমীর আলীহুসেইন প্রমুখ।
যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্ট বলেন, যুক্তরাষ্ট্র সরকার ব্যবসা ও বিনিয়োগকে বাড়াতে বাংলাদেশ সরকার এবং বিডার সাথে কাজ করছে। তিনি বলেন যে কোনো বিনিয়োগের জন্য ইজ অব ডুয়িং বিজনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন