প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হরমুজ প্রণালি থেকে সব সমুদ্র মাইন সরানোর দাবি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংস্থাটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রতি আহ্বান জানিয়েছে যে, তারা এই দাবির পক্ষে নিরপেক্ষ প্রমাণ হাজির করুক। খবরটি প্রকাশিত হয়েছে আলজাজিরায়।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি মন্তব্য করেছেন, "হরমুজ থেকে মাইন অপসারণের দাবির পক্ষে কোনো বিবৃতির ওপর নির্ভর না করে স্বাধীন প্রমাণ হাজির করে তা প্রমাণ করুন।"
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে আরও বলেছেন, "হরমুজ প্রণালির বাস্তবতা আকাশে, স্থলে ও সমুদ্রে নির্ধারিত হয়—সাইবার জগতে কিংবা মার্কিন গণমাধ্যমের প্রচারণাকক্ষে নয়।"
এর আগে, আইআরজিসির নৌবাহিনী দাবি করেছিল যে, হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তিনটি জ্বালানিবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে।
তবে, ট্যাংকারগুলোতে আগুন লাগার ঘটনা এবং প্রণালিতে সমুদ্র মাইন থাকার বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন