প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের রাজেন্দ্রপুর রেলস্টেশনে যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির জন্য এলাকাবাসী বিক্ষোভ করছে। এ সময় তারা দুটি ট্রেন আটকে রেখে যাত্রাবিরতি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে।
ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল বিঘ্নিত হয় এই ঘটনার কারণে। পরে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে বিক্ষোভ থেকে সরে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে ওঠে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টায় রাজেন্দ্রপুরের এলাকাবাসী ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা তিস্তা এক্সপ্রেস ও যমুনা এক্সপ্রেস ট্রেন আটকে দাবি জানায়।
স্থানীয়রা জানান, রাজেন্দ্রপুর রেলস্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেলওয়ে কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী দীর্ঘদিন ধরে যমুনা এক্সপ্রেস ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির জন্য দাবি জানিয়ে আসছে। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। এ কারণে শনিবার রেলস্টেশন এলাকায় রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, এলাকাবাসী যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে শনিবার সকাল ৬টার দিকে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে অবরোধ করে লাল ব্যানার টানিয়ে রাখে। পরে তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে সকাল ৯টার দিকে তারা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের সামনে অবস্থান নিয়ে যাত্রাবিরতি দিতে বাধ্য করে। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।
প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করা হলে সকাল ১০টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
এদিকে রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে দুটি ট্রেন দীর্ঘ সময় আটকে রাখায় দুর্ভোগে পড়ে ট্রেনে থাকা যাত্রীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন