প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, বিরোধীদলীয় নেতা ও দলের আমির ডা. শফিকুর রহমান ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া সফর শেষে বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় ফিরে এসেছেন। সফরের সময় তিনি সকল নির্ধারিত কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করেছেন, আলহামদুলিল্লাহ।
বিবৃতিতে তিনি দুঃখ প্রকাশ করে উল্লেখ করেন, অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন’ (এজেএ) নামে একটি ইহুদি সংগঠন এবং ‘অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন’ (এএইচএ) নামে একটি হিন্দু সংগঠন অস্ট্রেলিয়ায় অবস্থানরত পতিত আওয়ামী ফ্যাসিস্টদের একটি গোষ্ঠীর পরোক্ষ ইন্ধনে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে বিষোদ্গার ও অপপ্রচার চালায়। তারা বিরোধীদলীয় নেতার সফরসূচি বাধাগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যে অস্ট্রেলিয়া সরকারের কাছে বিবৃতি প্রদান করে। তবে অস্ট্রেলীয় সরকার তাদের সেই বিবৃতিকে গুরুত্ব দেয়নি। মহান রবের অশেষ কৃপায় আমীরে জামায়াত তার নির্ধারিত সব কর্মসূচি সফলভাবে সম্পন্ন করে দেশে প্রত্যাবর্তন করেছেন।
তিনি আরও জানান, বিরোধীদলীয় নেতার বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশি প্রবাসীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রবাসীরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে বরণ করে নেন। তারা খোলামেলা ভাবে নিজেদের মনের কথা ও প্রত্যাশার কথা বিরোধীদলীয় নেতার কাছে তুলে ধরেন। জামায়াত আমির তাদের সব কথা মনোযোগ সহকারে শোনেন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাদের সহযোগিতা কামনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন