প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচরের ইসলামবাগে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণের জন্য আগামী ১৫ দিনের মধ্যে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই নির্দেশনা পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র চেয়ারম্যান, ঢাকার জেলা প্রশাসক এবং লালবাগ ও কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রদান করা হয়েছে।
বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ বুধবার হাইকোর্টের বেঞ্চে এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তিনি কালের কণ্ঠকে জানান, ‘বর্জ্য অপসারণের নির্দেশ বাস্তবায়ন করে চার সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।’
২০১০ সালে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)’র পক্ষে বুড়িগঙ্গা নদীর দূষণ বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে জনস্বার্থে একটি রিট আবেদন করা হয়েছিল।
পরবর্তী বছর ১ জুন এই রিটের ওপর রায় প্রদান করে হাইকোর্ট। রায়ে বুড়িগঙ্গার দূষণ রোধে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়। নির্দেশনাগুলোর মধ্যে ছিল- নদীতে সরাসরি পতিত হওয়া সকল ড্রেনেজ ও পয়োবর্জ্য লাইন চিহ্নিত করে দ্রুত বিচ্ছিন্ন করা, বুড়িগঙ্গায় যেন নতুন করে কোনো বর্জ্য বা ময়লা ফেলা না হয়, সেই জন্য নদীর তীরে নিয়মিত টহল দেওয়া, এবং পরিবেশগত ছাড়পত্র (ইসিসি) ও বর্জ্য শোধনাগার (ইটিপি) ছাড়া বুড়িগঙ্গার দুই তীরে গড়ে তোলা অবৈধ শিল্প-কারখানা বন্ধ করা।
আইনজীবী মনজিল মোরসেদ উল্লেখ করেন, হাইকোর্টের নির্দেশনা অনুসারে বুড়িগঙ্গার পানি দূষণ বন্ধে নদীর তীরে যেকোনো প্লাস্টিক বা বর্জ্য ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ।
তবে গত ১৯ আগস্ট একটি ইংরেজি দৈনিকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, লালবাগ ও কামরাঙ্গীরচর থানা এলাকায় ইসলামবাগে বুড়িগঙ্গার তীরে স্তূপ করে প্লাস্টিক বর্জ্য ও অন্যান্য বর্জ্য রাখা হয়েছে। সময়ের সাথে সাথে এসব বর্জ্য পানিতে মিশে ভয়াবহ দূষণ ঘটাতে পারে।
এই আইনজীবী জানান, প্রকাশিত প্রতিবেদনটি যুক্ত করে গত ৩০ আগস্ট আবেদনটি করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খান জিয়াউর রহমান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন