০৩:০৫ পি.এম
ঢাকার সাভারে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনসভায় হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনার কারণে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
মঙ্গলবার (০৭ জুলাই) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এসব কথা তুলে ধরেন।
ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি দাবি জানিয়েছেন, এ ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার মতে, সাভারে এনসিপির জনসভায় যে ন্যাক্কারজনক হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা দেশের রাজনীতির জন্য এক নতুন কালো অধ্যায়।
আরও পড়ুন: অর্থ বিভাগের সাময়িক বরখাস্ত কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
তিনি বলেছেন, এ ধরনের সহিংসতা রাজনীতিকে ধ্বংস করে দিতে পারে। যদি রাজনীতি ধ্বংস হয়, তাহলে দেশ এবং জাতি চরম সংকটের সম্মুখীন হবে, যা স্বাধীন বাংলাদেশরের অস্তিত্বকে বিপন্ন করতে পারে।
তিনি আরও উল্লেখ করেন, ‘এটা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড হতে পারে না। যারা ফ্যাসিস্ট, যারা খুনি, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করে ক্ষমতায় রয়েছে এবং যারা জনগণের সমর্থনের পরিবর্তে বিদেশি শক্তির দয়া নিয়ে রাজনীতি করছে, আমি মনে করি এই ঘটনায় কেবল তারা লাভবান হবে।’
ইশরাক হোসেন আরো বলেন, ওই অপশক্তির যারা রয়ে গেছে, তাদের উচ্ছিষ্ট অংশ এবং তাদের আশ্রয়দাতাদের দ্রুত নিষ্ক্রিয় (নিউট্রালাইজ) করা বর্তমানে বাংলাদেশের নিরাপত্তার জন্য সবচেয়ে জরুরি। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনগতভাবে দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: ফতুল্লায় পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন