প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় বহুতল বাণিজ্যিক ভবন 'কনকর্ড হরাইজন টাওয়ার'-এর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন (গ্রাউন্ডব্রেকিং) সম্পন্ন করেছে দেশের শীর্ষস্থানীয় আবাসন ও নির্মাণকারী প্রতিষ্ঠান কনকর্ড গ্রুপ।
এই দৃষ্টিনন্দন বহুতল ভবনটি প্রায় ৪০ কাঠা জমির ওপর নির্মিত হতে যাচ্ছে, যেখানে ৪টি বেজমেন্ট ও গ্রাউন্ড ফ্লোরসহ মোট ১১টি সুপরিসর ফ্লোর স্পেস থাকবে। আধুনিক ব্যবসা-বাণিজ্যের প্রয়োজনীয়তা এবং রাজধানীর কেন্দ্রস্থলে সহজ যোগাযোগ সুবিধা নিশ্চিত করতে 'কনকর্ড হরাইজন টাওয়ার'-এর নকশা ও পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পটিতে আধুনিক স্থাপত্যশৈলী, সুপরিকল্পিত ফ্লোর স্পেস এবং সর্বাধুনিক বিল্ডিং সিস্টেমের অনন্য সমন্বয় ঘটানো হবে।
টাওয়ারটিতে ৪টি প্যাসেঞ্জার লিফট এবং সুপরিসর পার্কিং সুবিধা থাকবে। বিভিন্ন ফ্লোরে প্রয়োজন অনুযায়ী বৈচিত্র্যময় স্পেস থাকবে, যার মধ্যে বেশ কয়েকটি ফ্লোরে ১২ হাজার বর্গফুটেরও বেশি আয়তনের বিশাল অফিস স্পেস রাখা হয়েছে।
অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্বলিত এ ভবনে সর্বোচ্চ মানের অগ্নিনির্বাপণ ও নিরাপত্তা ব্যবস্থা, বিল্ডিং ম্যানেজমেন্ট অ্যান্ড অটোমেশন সিস্টেম, পরিবেশবান্ধব ও শক্তি সাশ্রয়ী প্রযুক্তি এবং স্মার্ট অ্যাক্সেস কন্ট্রোলসহ অফিস অটোমেশন ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। এ ছাড়া উন্নত কর্মপরিবেশ গড়ে তুলতে ভবনে আধুনিক ক্যাফে, জিমনেশিয়াম ও সুইমিং পুলের মতো কমন অ্যামেনিটিজ থাকবে।
তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত হওয়ায় 'কনকর্ড হরাইজন টাওয়ার' থেকে ঢাকার অন্যান্য প্রধান বাণিজ্যিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ এলাকায় যাতায়াত অত্যন্ত সহজ হবে। ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে ভবনটির নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা হলো, যা কনকর্ডের পোর্টফোলিওতে নতুন এক মাইলফলক যুক্ত করল।
বিগত কয়েক দশক ধরে কনকর্ড বাংলাদেশের আবাসিক, বাণিজ্যিক ও অবকাঠামোগত উন্নয়নে অনন্য ভূমিকা রেখে চলেছে। নতুন এ বাণিজ্যিক ভবনটির মাধ্যমে আধুনিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য একটি মর্যাদাপূর্ণ ঠিকানা তৈরির পাশাপাশি ঢাকার দ্রুত রূপান্তরশীল বাণিজ্যিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ অবদান রাখবে প্রতিষ্ঠানটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন