প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বগুড়ার সোনাতলায় একটি প্রবাসীর বাড়িতে সংঘটিত হয়েছে একটি ভয়াবহ ডাকাতির ঘটনা। অভিযোগ উঠেছে যে ডাকাতরা ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৮ থেকে ১০ লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত শেষ রাতে উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ বটতলা এলাকার শিহিপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মালিক মো. মোয়াজ্জেম মন্ডলের তিন ছেলের মধ্যে জুলফিকার হায়দার টিটু ও সাজ্জাদুর রহমান তিতাস প্রবাসে অবস্থান করছেন। অপর ছেলে মো. সামিউল ইসলাম তানভীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। বর্তমানে তিন ছেলের কেউই বাড়িতে নেই। বাড়িতে আছেন মোয়াজ্জেম মন্ডল, তার স্ত্রী এবং প্রবাসী দুই ছেলের স্ত্রী মোছা. কামরুন নাহার নূর ও মোছা. মায়া খাতুন।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, ঘটনার রাতে ৪ থেকে ৫ জনের একটি ডাকাতদল বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এরপর জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। ডাকাতরা ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে দ্রুত পালিয়ে যায়। ডাকাতদল চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে সোনাতলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত (ওসি) কবির হোসেন বলেন, "ডাকাতদল ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৮ থেকে ১০ লাখ টাকা নিয়ে গেছে এমন তথ্য জানিয়েছে ওই পরিবার।" তিনি আরও জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন