১১:৫৮ এম
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে আয়োজিত এ মানববন্ধনে ইমনকে দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।
নিখোঁজ ইমন ফেনী শহরের বিরিঞ্চি এলাকার পুশি ফকির বাড়ির বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে। সে স্থানীয় বিরিঞ্চি সুফিয়া নূরিয়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ব্যাটারিচালিত রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় ইমন। এরপর রাতে আর বাড়িতে ফেরেনি সে। পরে ফেনীর ফতেহপুর এলাকা থেকে রিকশাটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হলেও এর ব্যাটারিগুলো পাওয়া যায়নি। ঘটনার পরদিন ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
মানববন্ধনে ইমনের ভাই মোবারক হোসেন ও মোশাররফ হোসেন ইপু অভিযোগ করেন, ইমনের সন্ধানে পুলিশের জোরালো ভূমিকা তাঁরা দেখতে পাচ্ছেন না। সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য বারবার অনুরোধ জানানো হলেও তাঁদেরই ফুটেজ সংগত করতে বলা হয়েছে বলে অভিযোগ করেন
মানববন্ধনে ইমনের ভাই মোবারক হোসেন ও মোশাররফ হোসেন ইপু অভিযোগ করেন, ইমনের সন্ধানে পুলিশের জোরালো ভূমিকা তাঁরা দেখতে পাচ্ছেন না। সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য বারবার অনুরোধ জানানো হলেও তাঁদেরই ফুটেজ সংগ্রহ করতে বলা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।
এ সময় কান্নায় ভেঙে পড়ে ইমনের মা মোমেনা বেগম বলেন, "আমি আমার ছোট ছেলেকে ছাড়া বাঁচব না। জীবিত বা মৃত, যেকোনো অবস্থায় আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দিন।"
আরও পড়ুন: কুলঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনহার মিয়া জনগণের সেবা ও এলাকার উন্নয়নে অঙ্গীকারবদ্ধ
বিরিঞ্চি সুফিয়া নূরিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ইয়াছিন এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে অভিযোগের বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, নিখোঁজ কিশোরকে উদ্ধারে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। সম্ভাব্য চলাচলের পথের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ইমনকে সর্বশেষ বিসিক এলাকায় খালি রিকশা নিয়ে যেতে দেখা গেছে।
ওসি আরও জানান, একটি সূত্রের ভিত্তিতে চট্টগ্রামেও অভিযান পরিচালনা করা হয়েছে। ইমনকে উদ্ধার না করা পর্যন্ত পুলিশের অনুসন্ধান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন