প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনের প্রেক্ষাপটে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উত্তর সিটিতে এবং নাসীরুদ্দীন পাটোয়ারী দক্ষিণ সিটিতে মেয়র প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
গতকাল রোববার বিকেলে এনসিপি কার্যালয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এই ঘোষণা দেন দলটির আহ্বায়ক এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নিয়ে আলোচনা করা হয়। আসন্ন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে মহানগর পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী খোঁজা এবং ওয়ার্ডভিত্তিক সংগঠনকে শক্তিশালী করার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। নাহিদ ইসলাম সভায় উপস্থিত নেতাকর্মী এবং সম্ভাব্য প্রার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাছাইয়ের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের নাগরিক সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কার্যকরী পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে, জুলাই মাসের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার এবং তাদের পাশে থাকার বিষয়ে গুরুত্বারোপ করেন নাহিদ ইসলাম। সভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে ওয়ার্ড পর্যায়ে কড়া নজরদারি রাখার নির্দেশনাও দেওয়া হয়। মহানগরের প্রতিটি এলাকায় রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমকে আরো জোরদার করার বিষয়েও আলোচনা হয়।
এনসিপি নেতাদের মতে, সিটি নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে মহানগরের ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। সম্ভাব্য প্রার্থী বাছাই, স্থানীয় নাগরিক সমস্যা নিয়ে কাজ এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে নির্বাচনি প্রস্তুতি এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
সভায় ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন