প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পাখিভ্যানচালক রিপন হোসেন (৫০) একটি আলমসাধুর ধাক্কায় মারা গেছেন। শনিবার (৪ জুলাই) সকালে উপজেলার সন্তোষপুর সড়কের দেহাটি শাহা ইটভাটার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত রিপন হোসেন জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের ব্রিজপাড়া এলাকার মহিউদ্দিনের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সকালে রিপন হোসেন নিজের বাড়ি থেকে পাখিভ্যান নিয়ে আন্দুলবাড়িয়ার দিকে যাচ্ছিলেন।
পথে দেহাটি শাহা ইটভাটার সামনে পৌছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি আলমসাধু তার ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। ফলে তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে যান, এবং রাস্তায় পড়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।
দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানিয়েছেন, নিহতের পরিবারের সদস্যরা এ ঘটনার কোন মামলা করতে রাজি হননি। পরে ময়নাতদন্ত ছাড়াই আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন