প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত নাগরিকদের তথ্য চুরির ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) নথি সংগ্রহ করার জন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলসহ (বিসিসি) বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে। অভিযোগ উঠেছে যে, অন্তত ১১ কোটি নাগরিকের তথ্য চুরি হয়েছে। সংস্থাটির দাবি, এই ঘটনার সাথে সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের সংশ্লিষ্টতা রয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুদকের সূত্রে এসব তথ্য জানা গেছে।
২০২২ সালের অক্টোবরে নাগরিক তথ্য সুরক্ষায় নির্বাচন কমিশন ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি হয়েছিল। এই চুক্তির শর্ত অনুযায়ী, কোনো নাগরিকের তথ্য অন্য কারো কাছে বিনিময় বা বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল।
দুদকে আসা অভিযোগে বলা হচ্ছে, ১১ কোটি নাগরিকের তথ্যের একটি মিরর কপি বিসিসিকে প্রদান করা হয়েছিল। তবে, সেই চুক্তির শর্ত লঙ্ঘন করে ডিজিকন গ্লোবাল সার্ভিস লিমিটেড নাগরিকের ৪৬ ধরনের ব্যক্তিগত তথ্য দেশ-বিদেশের ১৮২টি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেয়।
এই অবৈধ তথ্য বিক্রির গোপন রহস্য উদঘাটনে নথিপত্র সংগ্রহের জন্য বিসিসি, নির্বাচন কমিশনসহ বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে দুদক।
তথ্য চুরির এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৯ জনের বিরুদ্ধে ২০২৪ সালের অক্টোবরে কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন