প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাইবান্ধার সাঘাটায় ভেঙে যাওয়া সড়ক স্থানীয় যুবকদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হয়েছে, যাতে জনদুর্ভোগ লাঘব হয় এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন হয়। তারা সাঘাটা বাজারের পোস্ট অফিস থেকে যোগীপাড়া হয়ে ইটাকুরি মেইন সড়কের বিভিন্ন স্থানে ভেঙে যাওয়া অংশগুলোর সংস্কার করেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন অবৈধভাবে বালু বহনকারী ট্রলির চলাচলের কারণে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে পড়েছে। এর ফলে পথচারী ও ছোট-বড় যানবাহনের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
সাধারণ মানুষের এই দুর্ভোগের বিষয়টি মাথায় রেখে সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো সংস্কারের উদ্যোগ গ্রহণ করে সাঘাটা উন্নয়ন সংস্থা, যা স্থানীয় যুবকদের নিয়ে গঠিত। সংগঠনের সদস্যরা মঙ্গলবার সড়কের ভেঙে ও ধসে যাওয়া বিভিন্ন অংশে মাটি ভরাট করেন।
এলাকার বাসিন্দারা যুবকদের উদ্যোগে সড়ক সংস্কারের কাজে এগিয়ে আসার জন্য তাদের প্রশংসা করছেন।
অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সাঘাটা উন্নয়ন সংস্থার সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বলেন, “যে কাজ করলে মানুষের কষ্ট লাঘব হবে, এমন কাজ আমরা সব সময় করতে চাই। এ কাজটিও তারই অংশ।”
সড়ক সংস্কারের কাজে অংশগ্রহণকারী যুবকদের মধ্যে ছিলেন শাহাবুদ্দিন, নিরব মোল্লা, রনি, নাইম মোল্লা, সোহেল রানা, ইসমাইল, আমিনুল মন্ডল ও একরামুল হক পিজন।
এ বিষয়ে সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন