প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লুধিয়ানার বাড়ি থেকে পাঞ্জাবি গায়ক ও গীতিকার বলজিৎ সিংয়ের পচাগলা মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩৫ বছর বয়সী এই শিল্পীকে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়।কয়েক দিন ধরে বাড়িটি বন্ধ থাকায় এবং সেখান থেকে দুর্গন্ধ বের হতে শুরু করায় বিষয়টি নজরে আসে প্রতিবেশীদের। পরে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন।টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে লুধিয়ানার সুধার পট্টি ধালিওয়াল গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসিন্দাদের সহায়তায় বাড়ির দরজা খোলে।ভেতরে একটি বিছানার ওপর বলজিতের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বেশ কয়েক দিন পড়ে থাকায় মরদেহে পচন ধরেছিল।পুলিশের প্রাথমিক ধারণা, অন্তত তিন থেকে চার দিন আগে মৃত্যু হয়েছে এই গায়কের। জানা গেছে, বলজিৎ বাড়িতে একাই থাকতেন।বেশ কয়েক দিন ধরে তাঁকে এলাকায় দেখা যাচ্ছিল না। বাড়ি থেকেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীদের সন্দেহ হয়।এ ঘটনায় ইতিমধ্যে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত বলজিতের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।এদিকে বলজিতের বোন পুলিশকে জানিয়েছেন, এর আগে হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন এই গায়ক। তাঁর ধারণা, ফের হৃদ্রোগে আক্রান্ত হয়ে বলজিৎ পড়ে যেতে পারেন। সেই সময় কোনোভাবে আঘাত পাওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণেও তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে পুলিশকে জানিয়েছেন তিনি।তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ বা কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন