প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। একের পর এক ব্যবসাসফল সিনেমা, আন্তর্জাতিক পরিচিতি এবং কোটি ভক্তের ভালোবাসায় আজ তার অবস্থান অনন্য। তবে সাফল্যের এই দীর্ঘ পথচলার শুরুটা ছিল বেশ কঠিন।
অভিনয়ের স্বপ্ন পূরণ করার জন্য নিজের পোর্টফোলিও তৈরি করতে গিয়ে একসময় মায়ের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নিতে হয়েছিল তাকে। সেই সময় তিনি মাকে এক প্রতিশ্রুতি দিয়েছিলেন—একদিন মা-বাবাকে গর্বিত করবেন এবং ধার করা টাকা ফিরিয়ে দেবেন।
সম্প্রতি হলিউডের জনপ্রিয় উপস্থাপক এলেন ডিজেনারেসের অনুষ্ঠানে হাজির হয়ে দীপিকা ক্যারিয়ারের শুরুর দিকের এই স্মৃতিচারণ করেন। হলিউড সিনেমা ‘এক্সএক্সএক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’-এর প্রচারে গিয়ে তিনি নিজের সংগ্রামের দিনগুলোর কথা তুলে ধরেন।
দীপিকা জানান, অভিনয়ে ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেওয়ার পর নিজের একটি পোর্টফোলিও তৈরি করতে চেয়েছিলেন। এ জন্য অর্থের প্রয়োজন ছিল।
একদিন মাকে বসিয়ে ১০ হাজার টাকা ধার চান তিনি। সেই সময় মাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, একদিন এমন কিছু করবেন, যাতে মা-বাবা তাঁকে নিয়ে গর্ব করতে পারেন। পাশাপাশি ধার নেওয়া টাকাও ফিরিয়ে দেবেন।
দীপিকার পরিবারে খেলাধুলার বিশেষ ঐতিহ্য রয়েছে। তার বাবা প্রকাশ পাড়ুকোন ভারতের ব্যাডমিন্টন অঙ্গনের পরিচিত ও সফল ব্যক্তিত্ব। বাবার মতো ব্যাডমিন্টন খেলোয়াড় হওয়ার ইচ্ছা কখনো ছিল কি না, এমন প্রশ্নের উত্তরে দীপিকা জানান, বাবাকে খুশি করার জন্য চাইলে সেই পথ বেছে নিতে পারতেন। তবে তাঁর বাবা কখনো নিজের ইচ্ছা মেয়ের ওপর চাপিয়ে দেননি। বরং সব সময় নিজের মনের কথা শুনে জীবনের সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন