ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

পূজার সময় বিশৃঙ্খলা সৃষ্টি না করতে গুপ্ত শক্তির বিরুদ্ধে সতর্কতার আহ্বান রিজভীর


পূজার সময় বিশৃঙ্খলা সৃষ্টি না করতে গুপ্ত শক্তির বিরুদ্ধে সতর্কতার আহ্বান রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, যেন পূজার সময় পলাতক শক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

শনিবার (১০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে শহীদ জেহাদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।

আসন্ন দুর্গাপূজায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে মণ্ডপ পাহারা দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, পূজার সময় পলাতক (গুপ্ত) শক্তি যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন: পুরাতন রমনা থানার সামনের সড়কে ককটেল বিস্ফোরণ

রিজভী আরও বলেন, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কোনো আপস করা হবে না। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে হবে।

তিনি মন্তব্য করেন, দুষ্কৃতকারীদের উত্থান হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব থাকবে না। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে এবং এই সম্প্রীতি বানচাল করতে অনেকে ষড়যন্ত্র করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ব্যক্তি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ব্যক্তি গ্রেপ্তার

রাজশাহী নগরীতে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোঃ আবুল কালাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে নগরীর রাজপাড়া থানার বসুয়া উত্তরপাড়া এলাকায় ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। 

অভিযুক্ত আবুল কালাম, ওই এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে।

ঘটনার পর শিশুটির অভিভাবক রাজপাড়া থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।

শনিবার সকালে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালী পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার উদ্যোগে আনন্দ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


পটুয়াখালী পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার উদ্যোগে আনন্দ মিছিল

পটুয়াখালী পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার উদ্যোগ গ্রহণের পর প্রধানমন্ত্রীর প্রাথমিক সম্মতি পাওয়ায় পটুয়াখালীবাসী আনন্দ মিছিল করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

মিছিলটি শহরের সুরাইয়া ভবন থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ পটুয়াখালীর বিভিন্ন এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর স্থানীয় বনানী চত্বরে একটি সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপি নেতা এডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পটুয়াখালী পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার উদ্যোগ জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার সঙ্গে সম্পর্কিত। তাঁরা আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে পটুয়াখালী শহরের নাগরিক সেবা, অবকাঠামোগত উন্নয়ন এবং নগর ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

মিছিল থেকে পটুয়াখালী পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার উদ্যোগকে স্বাগত জানানো হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়।

এ সময় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ আশা প্রকাশ করেন যে, পটুয়াখালীর উন্নয়ন এবং নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুম্বাইয়ে আন্দোলনে অভিনেতা ইমরান খানসহ ৪০০ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


মুম্বাইয়ে আন্দোলনে অভিনেতা ইমরান খানসহ ৪০০ জন আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে সমর্থন জানাতে মুম্বাইয়ে বিক্ষোভ করতে গিয়ে আটক হয়েছেন অভিনেতা ইমরান খানসহ চার শতাধিক ব্যক্তি। শনিবার শহরের ঐতিহাসিক আগস্ট ক্রান্তি ময়দানসহ বিভিন্ন স্থানে তাদের আটক করে পুলিশ। এ তথ্য ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুসারে, রাজনৈতিক জমায়েত অনুমতি ছাড়া ঠেকাতে অভিযান চালায় পুলিশ। দিনের শুরুতে আগস্ট ক্রান্তি ময়দান থেকে অন্তত ২০০ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে সমাজকর্মী তুষার গান্ধীর নেতৃত্বাধীন সংগঠন ‘হাম ভারত কে লোগ’-এর সদস্য এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর সমর্থকরা ছিলেন।

রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে চলমান বিক্ষোভের প্রতি সংহতি জানাতে মুম্বাইয়ে তারা জড়ো হয়েছিলেন। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই আন্দোলন চলছে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে, একই আন্দোলনের প্রেক্ষাপটে দিল্লিতেও ব্যাপক ধরপাকড়ের খবর পাওয়া গেছে। সেখানে প্রায় তিন হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে বাল্যবিয়ে প্রতিরোধে মহিলা পরিষদের সচেতনতা সভা/ অভিভাবকদের শপথ গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


কাউখালীতে বাল্যবিয়ে প্রতিরোধে মহিলা পরিষদের সচেতনতা সভা/ অভিভাবকদের শপথ গ্রহণ

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে বাল্যবিয়ের ঝুঁকিপূর্ণ দিক নিয়ে এক সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা ও অভিভাবকদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেল পাঁচটায় মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাহিদা হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সংগঠনের সহসাধারণ সম্পাদক ও কাউখালী মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক কুমকুম ভট্টাচার্য, সহ-সভাপতি জাহানারা হাবিব, নারী নেত্রী সবিতা ঘোষ, মৌমিতা সাহা, মাহফুজা খাতুন, ছায়া সমাদ্দার এবং শিক্ষার্থীদের অভিভাবক নাজমা খানম, সাবিনা আক্তার, নাজমুন নাহার প্রমুখ।
আলোচনা সভা শেষে উপস্থিত ছাত্রী অভিভাবকরা তাদের সন্তানদের বাল্যবিবাহ দেবেন না এবং উপযুক্ত বয়সে সুশিক্ষিত করে গড়ে তুলে বিবাহ দেবেন মর্মে দৃঢ় অঙ্গীকার ও শপথ গ্রহণ করেন।
বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দার বলেন,
বাল্যবিয়ে কেবল একটি কন্যাসন্তানের শারীরিক ও মানসিক বিকাশকেই বাধাগ্রস্ত করে না, বরং পুরো পরিবারের ভবিষ্যতের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। সমাজে কন্যাসন্তানদের সুরক্ষা ও স্বাবলম্বী করে গড়ে তুলতে অভিভাবকদের সচেতনতার কোনো বিকল্প নেই। আজকে উপস্থিত অভিভাবকরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার এবং সঠিক বয়সে বিবাহ দেওয়ার শপথ নিয়েছেন, তা আমাদের আন্দোলনকে আরও এক ধাপ এগিয়ে নেবে। কাউখালীকে বাল্যবিয়েমুক্ত রাখতে মহিলা পরিষদ ভবিষ্যতেও মাঠপর্যায়ে এ ধরনের সচেতনতামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%