প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাহাট আছিয়া কারামতিয়া আলিম মাদ্রাসা গত পাঁচ দশক ধরে শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই প্রতিষ্ঠানের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী এবং প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
এ আয়োজন বুধবার সকাল ১০টায় উপজেলার ফয়লাহাটে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বক্তব্য রাখেন। তিনি বলেন, "শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের আলো ছড়িয়ে গত পাঁচ দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এ মাদ্রাসা।" তিনি আরও বলেন, "প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর জন্য আনন্দ ও গৌরবের উপলক্ষ।" তিনি আশা প্রকাশ করেন যে, মাদ্রাসাটির উত্তরোত্তর সমৃদ্ধি এবং আগামী প্রজন্মের শিক্ষার্থীদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে ওঠার ধারাবাহিকতা আরও বেগবান হবে।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী মানোয়ার হুসাইন তামিম, মাদ্রাসার অধ্যক্ষ মো. শরীফ আবদুল কাদির এবং উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী।
মাদ্রাসার অধ্যক্ষ মো. শরীফ আবদুল কাদির জানান, ১৯৭৬ সালে ইবতেদায়ি পর্যায়ে পাঠদানের মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। দীর্ঘ পাঁচ দশকে এ প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে অসংখ্য শিক্ষার্থী দেশ-বিদেশের বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত হয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই শিক্ষকতা, আইন, সাংবাদিকতা, রাজনীতি ও প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন।
অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্যসচিব মুহাম্মদ হেদায়েত হুসাইন জানান, মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করে বিদেশে প্রতিষ্ঠিত হয়েছেন। তাঁদের মধ্যে কেউ কেউ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া অনেক সাবেক শিক্ষার্থী আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও রাজনীতিবিদ হিসেবে কাজ করছেন।
সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণা, অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা, প্রয়াত শিক্ষকদের স্মরণে দোয়া ও মরণোত্তর সম্মাননা, প্রয়াত শিক্ষার্থীদের স্মরণে দোয়া, বিভিন্ন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সংবাদ বিজ্ঞপ্তি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন