প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হওয়া এসএসসি পরীক্ষায় ১৮টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর পাস করার সুযোগ হয়নি। এই ১৮টি বিদ্যালয় থেকে মোট ১২৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।
সোমবার দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত ফলাফলের ভিত্তিতে দেখা যায়, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের অন্তর্গত ৮টি জেলার ১৮টি বিদ্যালয় থেকে ১২৪ জন পরীক্ষার্থী অংশ নেন। কিন্তু, উল্লেখযোগ্য বিষয় হল, এই বিদ্যালয়গুলো থেকে কেউই পাশ করতে পারেনি।
এই ১৮টি বিদ্যালয়ের মধ্যে রয়েছে রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ স্কুল, যেখানে ১৮ জন পরীক্ষার্থী অংশ নেয়; ঘাসিপুর উচ্চ স্কুলের ১৫ জন পরীক্ষার্থী; গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার উত্তর দামোদরপুর কাজীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ জন; পলাশবাড়ী উপজেলার মনোহারপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩ জন; নীলফামারী জেলার ডোমার থানার আমবাড়ী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০ জন; কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালতলা উচ্চ স্কুলে ১২ জন; ব্রাহ্মনপাড়া উচ্চ স্কুলে ৪ জন এবং সদর উপজেলার পূর্ব কুমারপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১ জন পরীক্ষায় অংশ নিয়েছে।
তাছাড়া, ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪ জন, লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার এএম রাথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ জন, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ১৯ জন, ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা আদর্শ উচ্চ স্কুলে ৪ জন, অনভারডিঘি উচ্চ বিদ্যালয়ে ৭ জন, মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ জন, তাওরিগাঁ উচ্চ বিদ্যালয়ে ৫ জন, হরিপুর উপজেলার রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩ জন এবং পঞ্চগড় জেলার বোদা উপজেলার বালারামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১ জন ও বোদা সর্দারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন