প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জামায়াতের সঙ্গে জোট টিকবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। আজ সোমবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এ কথা জানান।
ফেসবুক পোস্টে রাশেদ খান উল্লেখ করেন, "জামায়াতের সঙ্গে এনসিপির সংসার কন্টিনিউ করা কখনোই সম্ভবপর হবে না। আজ হোক আর কাল হোক—এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে।"
তিনি আরও বলেন, "এনসিপির রাজনৈতিক উত্থানের জন্যই এটি প্রয়োজন।" তিনি সতর্ক করেন যে, যদি এনসিপি স্বল্পমেয়াদি ক্ষমতার মোহে সংসদীয় রাজনীতির জন্য কিছু আসন পাওয়ার দিকে নজর দেয়, তবে সেটি ভিন্ন বিষয়। এই ক্ষেত্রে মাঝে মাঝে রাগ-ক্ষোভ ও অভিমানের প্রকাশ ঘটিয়ে কিংবা আপস-মীমাংসা করে জামায়াত-এনসিপির মধ্যে সতিনের সংসার টিকিয়ে রাখতে হবে।
রাশেদ খান আরও লেখেন, "সামান্তা শারমিন, ডাক্তার তাসনীম জারা, তাসনুভা জাবিনসহ অনেক উদীয়মান নারী নেতৃত্ব এনসিপি ছেড়েছে।" তিনি বলেন, নারীদের মধ্যে যারা জামায়াতি মতাদর্শের বাইরে স্বাধীনভাবে চিন্তা করে, তারাও এনসিপিতে কোণঠাসা হয়ে পড়েছে। এছাড়া, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলসহ ১০ জন গুরুত্বপূর্ণ নেতা জাতীয় নির্বাচনের আগে একযোগে এনসিপি থেকে পদত্যাগ করেছেন। নির্বাচনের পরেও অসংখ্য নেতা পদত্যাগ করেছেন এবং ধারাবাহিকভাবে পদত্যাগের সংখ্যা বাড়ছে।
রাশেদ খান বলেন, "এনসিপি স্বতন্ত্র চিন্তার অধিকারী নেতৃত্বশূন্য হতে না চাইলে, অবশ্যই জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এনসিপিকে দল গোছানোর দিকে মনোযোগ দিতে হবে।" তিনি সতর্ক করেন যে, জামায়াতের ছায়াতলে এনসিপির মতো চারাগাছ কখনোই আলাদাভাবে আলো-বাতাস পাবে না, বরং ধীরে ধীরে পরগাছার মতো হয়ে যাবে। জামায়াতের নেতৃত্বে এনসিপি থাকলে, কেনো ‘I hate politics’ চিন্তার তরুণরা ‘I love politics’ বলে এনসিপি যুক্ত হবে? বর্তমানে জামায়াতের গাজী নজরুল ইসলাম, আমির হামজা, মেজর আক্তারুজ্জামান ছাড়া আর কী অর্জন আছে?
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন