প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি খালের ওপর অবৈধভাবে গড়ে তোলা স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শরীফপুর ইউনিয়নের বটতলা বাজারে এক্সকাভেটর (ভেকু) দিয়ে উচ্ছেদ করা হয়েছে আব্দুল আহাদ মিয়ার নির্মিত স্থাপনা।
রোববার (১১ অক্টোবর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাসের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে সরকারি খালের ওপর নির্মিত স্থাপনাটি অপসারণ করা হয়।
সরকারি খাল দখলমুক্ত রাখতে কঠোর অবস্থানে প্রশাসন
সরকারি খালের জায়গা অবৈধ দখলমুক্ত রাখা, জনস্বার্থ রক্ষা এবং খালের স্বাভাবিক পানি প্রবাহ বজায় রাখার লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।
সরকারি সম্পদ দখলমুক্ত করার এ উদ্যোগে স্থানীয়ভাবে খাল রক্ষা ও অবৈধ স্থাপনা নির্মাণ প্রতিরোধের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। সরকারি খাল ও জলাশয় রক্ষায় প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা সচেতন মহলের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন